যে ৬ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এইচএসসি পরীক্ষার্থীরা
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য ছয়টি নির্দিষ্ট মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। একইসঙ্গে বলা হয়েছে, এসব ক্যালকুলেটর নন-প্রোগ্রামেবল হওয়ায় পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের কোনো ঝুঁকি নেই।
সোমবার (১৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত জরুরি স্মারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, অনুমোদিত ক্যালকুলেটরের মডেলগুলো হলো— এফএক্স-১০০এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৮২এমএস, এফএক্স-৯৯১ইএক্স ও এফএক্স-৯৯১এমএস। এছাড়া শিক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন।
নির্দেশনায় আরও বলা হয়, পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্যালকুলেটরের মডেল যাচাই করে নিতে পারবেন। পরীক্ষার সুষ্ঠুতা বজায় রাখতে কেবল অনুমোদিত মডেল ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গত, বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন শুরু হয়ে চলবে ১০ আগস্ট পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed