চা শ্রমিক ঐক্য এর শ্রীবাড়ি বাগান কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: চা শ্রমিক ঐক্য শ্রীবাড়ি চা বাগান শাখার উদ্যোগে আজ ১৫ জুন বিকাল ৩টায় এক কর্মিসভার মাধ্যমে ১৬ সদস্য বিশিষ্ট বাগান কমিটি গঠিত হয়।
শ্রীবাড়ি চা বাগানের বৃষ্টি সাঁওতালের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় উপস্থিত ছিলেন চা শ্রমিক ঐক্য এর উপদেষ্টা সঞ্জয় কান্ত দাস, চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায়, সাধারণ সম্পাদক বচন কালোয়ার, সাংগঠনিক সম্পাদক অধীর বাউরী, মেরি গোয়ালা, উজ্জ্বল প্রাণ তাঁতি প্রমুখ।
কর্মিসভায় বক্তারা বলেন, ‘চা শ্রমিকরা বাংলাদেশের নিপীড়িত ও অধিকার বঞ্চিত এক জনগোষ্ঠী। সরকার ও মালিকদের নিপীড়ন ও বঞ্চনার কারণে চা শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। বর্তমান ভয়াবহ উচ্চমূল্যের বাজারে চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১৭৮.৫টাকা। যেখানে দৈনিক ৬শ টাকা মজুরি না হলে দু’বেলা দুমুঠো খেয়ে বাচা অসম্ভব। শিক্ষা, চিকিৎসা, ভূমিসহ প্রায় সকল মৌল-মানবিক অধিকার থেকে চা শ্রমিকরা বঞ্চিত। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ঐক্য বদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই।’
কর্মী সভা থেকে আগামী ২০ জুলাই সিলেটের চৌহাট্টাস্থ শহীদ সুলেমান হলে ১১দফা দাবিতে অনুষ্ঠিত চা শ্রমিক কনভেনশন সফল করার আহ্বান জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ১৬ সদস্য বিশিষ্ট চা শ্রমিক ঐক্য,শ্রীবাড়ি বাগান কমিটি গঠিত হয়।
কমিটির নির্বাচিতরা হলেন সভাপতি বৃষ্টি সাঁওতাল, সহ-সভাপতি মেরি গোয়ালা, সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রাণ তাঁতি, সহসাধারণ সম্পাদক কাঞ্চনী রিকিয়াসন। সদস্যরা হলেন- শেফালি কন্দ, সবিতা বাড়াইক, আরতি ভূমিজ, বাসন্তী বাল্মিকী দাস, আব্দুল করিম, রামিন খারিয়া, মিটুন তাঁতি, কমল ভূমিজ, রিনা সাঁওতাল, খোকন রিকিয়াসন, ইমরান ভূমিজ, উজ্জ্বল তাঁতি।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed