গোলাপগঞ্জে দখলে থাকা সরকারি রাস্তা উদ্ধার করল প্রশাসন
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে অবৈধ দখল হওয়া প্রায় ০১৭২ একর সরকারি রাস্তা দীর্ঘ দিন পর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই উচ্ছেদ অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়ছাল মাহমুদ ফুয়াদের নেতৃত্বে ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর এলাকায় সরকারী ভূমি উদ্ধারকল্পে বিশেষ অভিযান চালানো হয়।
প্রশাসনের হস্থক্ষেপে রাস্তাটি উন্মুক্ত হওয়ায় স্থানীয় লোকজন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বর্তমানে রাস্তাটি দিয়ে গাড়ি চলাচলসহ স্থানীয় লোকজন চলাচল করছেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়ছাল মাহমুদ ফুয়াদ জানান, অবৈধ দখলদারদের কবল হতে সরকারি খাস জমি বা রাস্তা উদ্ধার অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed