২৪২ যাত্রী নিয়ে গুজরাটে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিলেন। এই ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদাবাদ বিমানবন্দর থেকে ২৪২ আরোহীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমান যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি উড্ডয়নের পরপরই আহমেদাবাদের কাছে বিধ্বস্ত হয়েছে।
তবে বিমান বিধ্বস্তের এই ঘটনায় ঠিক কতজন যাত্রীর প্রাণহানি ঘটেছে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানা যায়নি।
গুজরাটের মেঘানী নগরের যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি আবাসিক এলাকা বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকার সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।সেখানে বিধ্বস্ত অংশগুলো থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
ইন্ডিয়া টুডের দাবি, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। অন্যদিকে এনডিটিভি বলছে, বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। তবে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিক প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনাটি উড্ডয়নের সময় ঘটে এবং বিমানটি এয়ার ইন্ডিয়ার ছিল বলে জানা গেছে।
তবে বিমানটি আসলেই এয়ার ইন্ডিয়ার কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। দুর্ঘটনার পর জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে ছুটে যায়, যার মধ্যে সাতটি দমকলের ইঞ্জিনও রয়েছে।
এনডিটিভি জানিয়েছে, কর্মকর্তারা এখনও বিমানের ধরণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। ঘটনাটি দুপুর ১টা থেকে ২টার মধ্যে ঘটেছে।
কমপক্ষে এক ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ এলাকা থেকে যানবাহন সরিয়ে নিয়েছে। কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করতে পারেনি যে এটি যাত্রীবাহী নাকি পণ্যবাহী বিমান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে তারা বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন।
Related News
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্ত মেনেRead More
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক কৌশলগত অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি ভিত্তিতেRead More



Comments are Closed