বিজয়নগরে মাদকসহ গৃহবধূ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট র্যাব-৯ এর একটি দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে নিলুফা বেগম নামের এক গৃহবধূকে আটক করেছে।
তার কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে ।
মঙ্গলবার (১০ জুন) বেলা দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া এলাকায় অভিযান চালিয়ে নিলুফা ইয়াসমিনকে আটক করে।
আটককৃত নিলুফা বিজয়নগর থানার নলগড়িয়া গ্রামের রমজান খাঁ ওরফে রঞ্জুর স্ত্রী।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম সোহাগ জানান, নিলুফা ইয়াসমিনের কাছ থেকে ১৫৭ বোতল নিষিদ্ধ ইসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে। জব্দকৃত সিরাপসহ তাকে বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে।
Related News
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে।Read More
৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেল অবরোধ প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদীয় আসনের জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার পর সড়ক ও রেলপথRead More



Comments are Closed