Main Menu

ওসমানীনগরে বিএনপি নেতা কয়েছ মিয়া গ্রেফতার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মারামারির ঘটনায় কয়েছ মিয়া (৪০) নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual8 Ad Code

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার গোয়ালাবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কয়েছ মিয়া সাদিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মোবারকপুর গ্রামের নুর মিয়ার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২ জুন ওসমানীনগর থানায় মোবারকপুর (গুজাতলী) গ্রামের আব্দুর রশিদের ছেলে লুৎফুর রহমান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ্য করে একটি মারামারির মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন কয়েছ মিয়া।

অন্যন্য আসামিরা হলেন-মোবারকপুর(গুজাতলী) গ্রামের আব্দুল গনি মন্টু মিয়ার ছেলে সমছু মিয়া (৫৫), জিলু মিয়া( ৫৮) ,সমছু মিয়ার ছেলে তামিম আহমদ (২৫), জিলু মিয়ার ছেলে আবির আহমদ (২৩), নাছিম আহমদ (২১)।

এর আগে, গত ৩০ মে দুপুর ২ টার দিকে মামলার বাদী লুৎফুর রহমানে পিতা আব্দুর রশিদ বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে আসামিগন অতর্কিত আক্রমণ চালিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Manual1 Ad Code

মামলার বাদি লুৎফুর রহমান বলেন, শুনেছি মামলার প্রধান আসামি কয়েছ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসনের কাছে মামলার অনন্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

Manual1 Ad Code

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোনায়েম মিয়া বলেন, মারামারি মামলার ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যাক্তি থানা হেফাজতে রয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code