Main Menu

মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৩

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-মেয়েসহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ সময় আরো ১ জন আহত হয়েছে।

Manual8 Ad Code

বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন ও মেয়ে পূর্ণতা এবং উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান।

পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনর্চাজ মোশফিকুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য মফিজুল ইসলাম সহ পরিবার নিয়ে শ্বশুর বাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোর ফিরছিলেন পথিমধ্যে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকার সড়কের পাশে লিচু কিনতে গিয়ে পেছন থেকে আসা কার্ভাড ভ্যান মফিজুল ইসলাম ও তার স্ত্রী, মেয়ে এবং লিচু বিক্রেতাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

 

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code