জাফলংয়ে ৪৭৯ বোতল বিদেশি মদসহ আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগান এলাকা থেকে ৪৭৯ বোতল বিদেশি মদসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১১ জুন) র্যাব-৯, এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৯ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে জাফলং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে চারজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এসময় র্যাব তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে তাদের হেফাজতে বিদেশি মদ রয়েছে। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাদের সঙ্গে থাকা বস্তাগুলো থেকে মোট ৪৭৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুর (হাজিপুর) গ্রামের কালন মিয়ার পুত্র মো. আনোয়ার হোসেন (৩৫), একই উপজেলার জাফলং বস্তি গ্রামের মৃত মহিউদ্দিন মিয়ার পুত্র মো. শামছুল ইসলাম (৩৫), মনাইকান্দি গ্রামের মো নুরুল হকের পুত্র মো. জাকির হোসেন (২১) ও দক্ষিণ প্রতাপপুর গ্রামের মো. ইদ্রিস আলীর পুত্র মো. আজাদ মিয়া (১৬)।
এ বিষয়ে র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম সোহাগ (অতিরিক্ত পুলিশ সুপার) জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed