কুলাউড়ায় পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক দুটি দূর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অপরজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
সোমবার (৯ জুন) সন্ধ্যায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের আমূলি নামক এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় লিপি বেগম (৩৫) নামে এক নারীকে ধাক্কা দেয় একটি বেপরোয়া অ্যাম্বুলেন্স। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লিপি বেগম রাজনগর উপজেলার টেংরাবাজার এলাকার বাসিন্দা। ঈদ উপলক্ষে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
অপরদিকে বিকেলে জয়চণ্ডী ইউনিয়নের ক্লিভডন চা বাগানে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রাজু পাশী (২৭) নামের এক যুবক। তিনি ওই এলাকার উমা পাশীর ছেলে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, লিপির মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।
Related News
শ্রীমঙ্গলে স্কুলে জ্ঞান হারালো ৩ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালীন স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধRead More
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More



Comments are Closed