মাধবপুরে আওয়ামী লীগ নেতা বেনু মিয়া আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ ৭ টি মামলার পলাতক আসামী বেনু মিয়াকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
তার নামে ঢাকার দুটি থানায় ও মাধবপুর থানাসহ ৭টি মামলা রয়েছে।
তিনি উপজেলার জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুড়া গ্রামের মৃত আদিল হোসেনের ছেলে।
মাধবপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (৮ জুন) দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে সেনা বাহিনীর একটি আভিযানিক দল উপজেলার জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুড়া গ্রামে বেনু মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে থানার ডিউটি অফিসারের কাছে হস্তান্তর করেন।
জানা যায়, তার বিরুদ্ধে আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে হত্যা, মারধোর, ভাংচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে ৭টি মামলা রয়েছে।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed