চট্টগ্রামের কালুরঘাটে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে। এতে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।
বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে বোয়ালখালী উপজেলার কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে কর্মকর্তারা জানান, সেতুর ওপর একটি সিএনজিচালিত অটোরিকশা নষ্ট হয়ে যানজট তৈরি হলে ট্রেনটির গতিরোধ হয়নি। নিয়ম অনুযায়ী ট্রেনের সেতুতে ওঠার আগে পূর্ব প্রান্তে থেমে লাইনম্যানের সংকেত নেওয়ার কথা থাকলেও, চালক সেই নিয়ম উপেক্ষা করে সোজা সেতুতে উঠে যান।
ফলে সেতুর ওপর থাকা সিএনজি, মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে ট্রেনটি এগিয়ে যায়, এতে অন্তত তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন।
দুর্ঘটনার পর স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন। রাত পৌনে ১১টার দিকে কালুরঘাট ফায়ার স্টেশনের ইউনিট ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।
দুর্ঘটনার বিষয়ে গুমদণ্ডী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আজম উদ্দিন বলেন, ট্রেনটি দ্রুতগতিতে সেতুর ওপর উঠে গিয়েছিল। সেতুর ওপর সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ছিল। সেতুর ওপর একটি গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। এ কারণে সব গাড়ি সেতু থেকে নামতে পারেনি।
ট্রেনচালক সংকেত অমান্য করেছেন কি না এমন প্রশ্নের জবাবে আজম উদ্দিন বলেন, নিয়ম হলো ট্রেন পূর্ব প্রান্তে এসে দাঁড়াবে। এরপর লাইনম্যানের সংকেত নিয়ে সেতুতে উঠবে। কিন্তু ট্রেনচালক এ নিয়ম না মেনে দ্রুতগতিতে সেতুতে উঠে যান। আবার উল্টো দিক থেকে গাড়ি আসছিল। এ কারণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন জানান, দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন শিশু। সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed