মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ শুক্রবার (৬ জুন) পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ এবং পশু কোরবানির মাধ্যমে ত্যাগের এই উৎসব উদযাপন করছেন কোটি মুসলমান।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৫ জুন) চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতারসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে ঈদুল আজহা পালিত হচ্ছে। এর বাইরেও বিশ্বের বড় অংশজুড়ে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা।
ইতোমধ্যে মক্কার মসজিদুল হারামে লাখো মানুষের উপস্থিতিতে ঈদুল আজহার নামাজ আদায় হয়েছে। সূর্যোদয়ের পরপরই নামাজ আদায় করা হয়।
আজ যেসব দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে সেসব দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় ২৭ মে। বাংলাদেশের আকাশে পরদিন ২৮ মে চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে শনিবার (৭ জুন)। সাধারণত প্রতি বছরই বাংলাদেশে মধ্যপ্রাচ্যের একদিন পরে রোজা ও ঈদ পালিত হয়।
এদিকে অন্যান্য বছরের মতো এবারও বাংলাদেশের বিভিন্ন এলাকায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। তারা ঈদের নামাজ এবং পশু কোরবানির মাধ্যমে এই উৎসব পালন করছেন।
ঈদুল আজহা মূলত ত্যাগের উৎসব। হজরত ইবরাহিম আ. আল্লাহর নির্দেশ পেয়ে তাঁর নিজের কলিজার টুকরো সন্তান ইসমাইল আ.কে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। এর পরিবর্তে আল্লাহ জান্নাত থেকে একটি পাটিয়ে দেন। সেই থেকে ঈদুল আজহায় পশু কোরবানির বিধান চালু হয়ে আসছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed