Main Menu

গোলাপগঞ্জে কোরবানির পশুরহাটে গরু-ছাগলে ঠাসা, ক্রেতা কম


গোলাপগঞ্জ সংবাদদাতা: ক্রমেই জমে উঠছে গোলাপগঞ্জের কোরবানির পশু হাটগুলো। উপজেলার বিভিন্ন পশুর হাটগুলোতে পর্যাপ্ত পরিমাণে গরু-ছাগল উঠলেও ক্রেতা একেবারে কম। তবে বিক্রেতারা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসবে ততই কেরবানির পশুর হাটগুলো জমে উঠবে।

উপজেলার আমনিয়া বাজারে কোরবানি পশুর হাটে গরু-ছাগলে ভরপুর। তবে ক্রেতা একেবারে কম। ক্রেতাদের আকৃষ্ট করতে বাজারের মহালদার গরু বিক্রিতে এক হাজার টাকা নির্ধারন করে দিয়েছেন। মূল্য যাই হোক সব পশুতে একই রেট নির্ধারণ করা হয়েছে।

সরেজমিন বুধবার (৪ জুন) উপজেলার আমুড়া ইউনিয়নের আমনিয়া বাজারে ইজারা নিয়ে বসানো পশুর হাটে উঠেছে পর্যাপ্ত পরিমাণ গরু ছাগল। পশুর হাটে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা গরু-ছাগল নিয়ে এই হাটে আসেন। বাজারে প্রচুর গরু-ছাগল উঠলেও ক্রেতা ছিল একেবারে কম।

এসময় জানতে চাইলে পশুর হাটে আসা আমুড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক বেলাল আহমদ জানান, বাজারে প্রচুর সংখ্যক গরু-ছাগল এসেছে। ধীরে ধীরে এই পশুর হাট জমে উঠবে।

বাজারের মহালদার মোর্শের আলম দিপলু জানান, আমনিয়া বাজারের কোরবানি পশুর হাটে প্রচুর পরিমান গরু-ছাগল উঠেছে। তবে বিক্রি একেবারে কম। আশা করছি এই পশুর হাট জমে উঠবে। আমাদের হাটে যেকোন গরু যেকোন দামে কিনতে মহালদার মাত্র এক হাজার টাকা পাবে। সকলের ক্রেত্রে একই নিয়ম। আমাদের হাট জমজমাট করার জন্য আমরা এই মূল্য নির্ধারন করেছি।

বুধবার থেকে শুরু হয়েছে এই পশুর হাট। চলবে ঈদের দিন সকাল পর্যন্ত।

Share





Related News

Comments are Closed