শেরপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: শেরপুর পৌরসভার মোবারকপুর এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও তিনজন।
বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা নামাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে আল আমীন (১৮), একই গ্রামের ইলিয়াস উদ্দিন মেম্বারের ছেলে ইমরান মিয়া (২০) ও তৃতীয় লিঙ্গের অজ্ঞাত একজন।
আহত তিনজনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪ জুন রাত ৯টার দিকে ৬ জন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি শেরপুর টাউনে আসছিলো। পরে মোবারকপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আল আমীন (১৮) ও অজ্ঞাত তৃতীয় লিঙ্গের যাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত ইমরান মিয়াকে (২০) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর ফায়ার সার্ভিস অফিসের সাব অফিসার মো. আব্দুল কাদের সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে শেরপুর সদর থানার এসআই আয়নাল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।Read More



Comments are Closed