করাচির মালির জেল ভেঙে পালাল ২১৩ কয়েদী
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচির মালির জেল বেঙে ২১৩ জন কয়েদী পালিয়ে গেছে।
মঙ্গলবার (৩ জুন) সকালে এই তথ্য নিশ্চিত করেছে প্রদেশের কর্তৃপক্ষ।পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
জেল সুপার আরশাদ শাহ বলেছেন, ভূমিকম্পের সময় ৪ ও ৫ নং সার্কেলের বন্দিদের যখন তাদের ব্যারাক থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছিল তখনই জেল থেকে পালানোর ঘটনা ঘটে।
জেল থেকে পালানোর সময় অন্তত একজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। এখন পর্যন্ত অন্তত ৮০ জন কয়েদিকে আবার গ্রেফতার করা হয়েছে এবং ১৩০ জনের বেশি কয়েদী এখনো পলাতক।
তিনি ব্যাখ্যা করেন যে ওই সময় ছয় শতাধিক বন্দি সেলের বাইরে ছিল। সেইসময় বিশৃঙ্খলার মধ্যে ২১৩ জন পালিয়ে যায়। সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া-উল-হাসান এই ঘটনাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর প্রিজনব্রেক হিসেবে উল্লেখ করেছেন।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed