এলপি গ্যাসের দাম কমলো
বৈশাখী নিউজ ডেস্ক: জুন মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩১ টাকা থেকে ২৮ টাকা কমে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ জুন) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
নতুন ঘোষণায় অটোগ্যাসের দামও কমেছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, মে মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয় ৬৫ টাকা ৫৭ পয়সা।
Related News
আগামি শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের হজের নিবন্ধন ফি জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবারRead More
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: মৎস্য অধিদপ্তরের ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলেRead More



Comments are Closed