শাল্লায় বজ্রপাতে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. সেলিম মিয়া (৩৫) উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের মির্জাপুর গ্রামের হাজী আব্দুল গফুরের ছেলে।
রোববার (১ জুন) সকালে ৬টার দিকে উপজেলারর আটগাঁও ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে সকাল ছয়টায় বজ্রপাতের কবলে পড়েন ওই যুবক। ঘটনাস্থলেই যুবকটি মারা যায় বলে জানান স্থানীয়রা।
বজ্রপাতে মৃত যুবকের ভাই জমরুল ইসলাম জানান, মাছ ধরার সময় আমার ভাই সেলিম মিয়া বজ্রপাতে মারা যায়। তিনি বলেন আমি আমার ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে সিলেট থেকে বাড়িতে যাচ্ছি। বজ্রপাতের কবলে পরার সঙ্গে সঙ্গেই সে মারা যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সে মারা গেছে বলে জানান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শফিকুল ইসলাম।
তিনি জানান, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সকাল দশটায় মেসেজ পেয়েছি। থানা পুলিশের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশটি দাফন কাজ করতে পারবে।
Related News
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More



Comments are Closed