Main Menu

সুনামগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় শাড়ী ও পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে মালিকবিহীন ইঞ্জিন চালিত নৌকায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ২ কোটির ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (০১ জুন) ভোরে জেলার হালুয়া ঘাট এলাকায় সুরমা নদী থেকে ইঞ্জিন চালিত নৌকায় এসব পণ্য জব্দ করা হয়। করে সুনামগঞ্জ বিজিবি ২৮ ব্যাটালিয়ন ।জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৭শ’ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি, ৭ হাজার ২০০ পিস ক্রিম এবং ১৮০ কেজি জিরা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালায়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় সুরমা নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ভারতীয় এসব মালামাল জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৬ হাজার টাকা।

অভিযানে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির সহকারী পরিচালক মো: রফিকুল ইসলামসহ ২০ জন বিজিবি সদস্য অংশগ্রহন করে।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঈদকে সামনে রেখে চোরাচালান তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় মালামাল সুনামগঞ্জে জেরা প্রশাসনে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed