সিলেটে ৪৪ কলেজের স্নাতক ভর্তি পরীক্ষা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: আট বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনুষ্ঠিত হলো স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।
শনিবার (৩১ মে) সিলেট বিভাগের ৪৪টি কলেজের শিক্ষার্থীরা ১০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেন। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা চলে এই পরীক্ষা। টানা বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এবার সারাদেশে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। মোট ৮৭৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হয়েছে।
প্রবেশপত্র ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক ছিল পরীক্ষার্থীদের জন্য। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ থাকলেও সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি ছিল।
Related News
সিকৃবিসহ কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমRead More
এইচএসসিতে পুনর্মূল্যায়নেও ফেল, সম্পূরক পরীক্ষার সুযোগ থাকছে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ারRead More



Comments are Closed