ধর্মপাশায় বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে আয়েশা আক্তার (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মগুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত কুদ্দুস আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে আয়েশা আক্তার বাড়ির পাশের সয়তানখাল নদীতে গোসল করতে যান। গোসল শেষে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুবায়ের পাশা হিমু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
« কানাইঘাটে যাত্রীবাহী নৌকায় বজ্রপাতে চালকের মৃত্যু (Previous News)
(Next News) সিলেটে ৪৪ কলেজের স্নাতক ভর্তি পরীক্ষা সম্পন্ন »
Related News
জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইশহাকপুর এলাকার একটি মার্কেটের কক্ষ থেকেRead More
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ৭জন টেঁটাবিদ্ধসহ আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সাতজন টেঁটাবিদ্ধসহ অন্ততRead More



Comments are Closed