সিলেটে ১৯১ বোতল বিদেশী মদসহ যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিদেশি মদের চালানসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা। গ্রেফতারকৃত নসির উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার কায়েদগাঁও গ্রামের মনির উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, শুক্রবার (৩০ মে) রাত ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাঁও গ্রামস্থ মেসার্স হাজী আব্দুস সালাম অটো ব্রিকস এর সামনে কোম্পানীগঞ্জ-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে র্যাব।
এসময় র্যাবকে দেখে নসির উদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু র্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে তার সাথে থাকা একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগ থেকে ১৯১ বোতল বিদেশী মদ উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।
র্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের এবং তাকে গোয়াইনঘাট থানায় সোপর্দ করা হয়েছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed