টর্চ জ্বালিয়ে ১০ কিলোমিটার চলল পারাবত!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের হঠাৎ করে হেড লাইট নষ্ট হয়ে যায়। এ অবস্থায় ১০ কিলোমিটার পথ চলেছে কেবল টর্চের আলোয়।
রেলওয়ে বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। শ্বাসরুদ্ধকর এ ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর পারাবাত পৌঁছার পর ২৯ মে বৃহস্পতিবার রাতে ৮টার দিকে।
তারপর টর্চের আলোয় ভরসা করে ১০ কিলোমিটার অতিক্রম করে ট্রেনটি। এসময় বিরামহীনভাবে হর্ণ বা ট্রেনের হুইসেল বাজাতে বাজাতে সেটি পৌঁছায় আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশনে।
বৃহস্পতিবার রাতে সিলেট-আখাউড়া রেলপথে এ ঘটনা ঘটে বলে জানান আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের লোকোশেড ইনচার্জ ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম। পরে আখাউড়া থেকে নতুন লোকোমোটিভ পাঠিয়ে ট্রেনটি চালু করা হয়।
Related News
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোরRead More
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে।Read More



Comments are Closed