সিলেট সীমান্তে ভারতীয় গরু মহিষসহ চোরাই মালামাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল ও মদ জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
শুক্রবার (৩০ মে) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ সিলেটের সীমান্তবর্তী এলাকায় শ্রীপুর, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই এবং সোনারহাট এলাকা দিয়ে বাংলাদেশে আসা এসব পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত মালালালের মধ্যে রয়েছে- বিপুল পরিমান ভারতীয় সুপারি, মহিষ, স্কিন সানরাইজ ক্রিম, গরুর মাংস, পন্ডস্ ফেইসওয়াশ, বিভিন্ন প্রকার পুরাতন মোবাইল, মদ। এই সময় অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কেটি ১০ লাখ ৭২ হাজার ৬৯৯ টাকা।
সিলেট ৪৮ ব্যাটালিয়ন বিজিব’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল ও মদ জব্দ করা হয়েছে। এই সময় অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য- ১ কেটি ১০ লাখ ৭২ হাজার ৬৯৯ টাকা। জব্দকৃত চোরাই মালামালের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্তে চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed