Main Menu

ভূমিহীনদের দেখে গেলেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে চারিকাটা ইউনিয়নে “দি মেঘালয় টি এস্টেট নামীয় চা-বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশ চা বোর্ড-এর চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন (এসইউপি, এনডিসি, পিএসসি)। গত ২৮ মে বুধবার দুপুরে তিনি চা-বাগান এলাকা পরিদর্শন করেন।

Manual6 Ad Code

জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে অবস্থিত নব সৃজনকৃত “দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি” নামীয় চা-বাগানের ভুমির জটিলতা নিরসন করে এবং অত্র ইউনিয়নের ৫ টি মৌজার অন্তত ২ হাজার ৩ শত পরিবারের মধ্যে ভোগ-দখলীয় জায়গা ভিত্রিখেল পূর্ব, ভিত্রিখেল পশ্চিম, ভিত্রিখেল উত্তর, নয়াখেল উত্তর, নয়াখেল দক্ষিন গ্রামে বসবাসরত ভূমিহীনদের মাঝে স্থায়ীভাবে বন্দোবস্ত প্রদানের দাবী সংক্রান্ত বিষয়ে স্থানীয় এলাকাবাসির চলমান আন্দোলনের প্রেক্ষিতে

Manual6 Ad Code

বাংলাদেশ চা বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন (এসইউপি, এনডিসি, পিএসসি) সহ বাংলাদেশ চা-বোর্ড’র একটি প্রতিনিধি টিম সরজমিনে “দি মেঘালয় টি এস্টেট এলাকা পরিদর্শন করতে আসেন।

পরিদর্শন করে চা-বোর্ড চেয়ারম্যানমেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন তিনি স্থানীয় বাসিন্দাগণের সাথে কথা বলেন। তিনি এলাকাবাসির দাবীর প্রতি সম্মান জানিয়ে সবরকম সহযোগিতা করার আশ্বাস দেন।

তিনি বলেন, এখানে বসবাসরত ভূমিহীন পরিবারের তালিকা নতুন করে আবার তৈরী করা হবে। মানুষের বসতভিটা ভূমির জটিলতা নিরসন করে নিশ্চিত হওয়ার পর চা-বাগানের কার্যক্রম শুরু করা হবে।

তিনি বলেন, এতে উভয় পক্ষের সাথে আলোচনা করে ভূমির বিরোধ সংক্রান্ত বিষয়ে চলমান সমস্যা নিরসন করে স্থায়ী ভাবে সমাধান কাজে এলাকাবাসি সহযোগিতা কামনা করেন। ভূমির জটিলতা থাকায় আমি আপনাদের এলাকা পরিদর্শন করতে এসেছি। সবার সহযোগিতায় এই জটিলতার স্থায়ী ভাবে সমাধান করা হবে।

Manual4 Ad Code

এ সময় চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, সিলেট জেলা কৃষক দলের যূগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বিলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার সাবেক আমির নাজমুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, ইউপি সদস্য মনির আহমদ, হাফিজ জালাল উদ্দিন, সামছুজ্জামান সেলিম, সমাজসেবী কামাল আহমদ সহ এলাকার ময়-মুরব্বিয়ান, যুব সমাজ সহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code