Main Menu

সিলেটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী পালিত

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করেছে সিলেট জেলা বিএনপি।

শুক্রবার (৩০ মে) বাদ জুমা হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Manual8 Ad Code

আলোচনায় বক্তারা শহীদ জিয়ার সংগ্রামী জীবন, রাজনৈতিক দর্শন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

Manual1 Ad Code

সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রক্ষমতা গ্রহণ করে দেশকে স্থিতিশীলতা, স্বাভাবিকতা ও গণতন্ত্রের পথে ফিরিয়ে আনেন। তাঁর হাত ধরেই বাংলাদেশী জাতীয়তাবাদ প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে।”

তিনি বলেন, “স্বাধীনতার স্বপ্ন ছিল জনভিত্তিক নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র; কিন্তু বর্তমানে আমরা কর্পোরেট পৃষ্ঠপোষকতায় পরিচালিত এক ‘নাট্যশালার গণতন্ত্র’ দেখছি। গণতন্ত্রকে কর্পোরেট প্রভাবমুক্ত করে জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, “ডিসেম্বর ২০২৫-এর মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। ৩.৫ কোটি নতুন ভোটার এখনো ভোটাধিকার থেকে বঞ্চিত — এটি গণতন্ত্রের চরম অবমাননা। সরকার সময়ক্ষেপণ করছে, ষড়যন্ত্র করছে জনগণকে ভোট থেকে বঞ্চিত করতে। জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টাও চলছে। সংস্কারের নামে নির্বাচন বিলম্ব সহ্য করা হবে না। ‘ভোট দিতে চাই, ভোটের সরকার চাই — ডিসেম্বরেই নির্বাচন চাই। দেশের চেয়ে বড় কোনো বিদেশি শক্তি নয় — সবার আগে বাংলাদেশ।’”

সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, “বাংলাদেশী জাতীয়তাবাদ কোনো তাত্ত্বিক শ্লোগান নয়; এটি দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক ঐক্য এবং অর্থনৈতিক মুক্তির একটি বাস্তববাদী ও সময়োপযোগী দর্শন। শহীদ জিয়ার হাত ধরে যার সূচনা, আজ তা তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে চলেছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি: মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর, শাহাব উদ্দিন আহমদ, হাজী আব্দুন নুর, উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, আনোয়ার হোসেন মানিক, এড. সাঈদ আহমদ, শাকিল মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, এড. মোস্তাক আহমদ, জয়নাল আহমদ রানু, আলী আকবর, আজিজুর রহমান, মাহবুব আলম, অর্জুন ঘোষ, শাহীন আলম জয়, ডাঃ নাজিম উদ্দিন, আহমদ সোলায়মান, সৈয়দ এনায়েত হোসেন, নজরুল ইসলাম, মুরাদ হোসেন, তজী আহমদ, ফয়সাল আহমদ প্রমুখ।

শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সিলেট জেলার আওতাধীন প্রতিটি উপজেলা ও পৌর ইউনিটে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচি পালন করা হয়েছে।

বক্তারা বলেন, “শহীদ জিয়া কেবল স্বাধীনতার ঘোষক ছিলেন না; তিনি ছিলেন একটি রাজনৈতিক দিকদর্শনের রূপকার, যিনি জাতীয় সংকটে নেতৃত্ব দিয়ে দেশের গণতান্ত্রিক ভিত্তিকে মজবুত করেছিলেন। তাঁর দর্শন আজও প্রাসঙ্গিক এবং সময়োপযোগী।”

সিলেট জেলা মহিলা দলের দোয়া মাহফিল;

বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল।

শুক্রবার বিকেলে সিলেট নগরীর উপশহর এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা মহিলা দলের দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা’র সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন- সিলেট জেলা মহিলা দল নেত্রী নুরুন্নাহার ইয়াসমিন, বিলকিস আত্তার, জলি পুরকায়স্থ, জান্নাত জামান চৌধুরী, রুজিনা বেগম, রিমা বেগম, রোমানা বেগম, সায়রা বেগম, শাপলা বেগম প্রমূখ।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা মহিলা দলের দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়ার ঘোষণার মধ্যদিয়ে দেশের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সম্মুখ সমরে সশস্ত্র যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেছিলেন। দেশের ক্রান্তিলগ্নে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। মাত্র অল্পদিনের মধ্যেই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছিলেন। কিন্তু কিছু বিপথগামী সেনাকর্মকর্তা দেশের সেই অগ্রগতিকে থামিয়ে দিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। শহীদ জিয়া ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা।

সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা বলেন, বিগত ১৭ বছর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল ইতিহাসকে বিকৃত করা হয়েছে। পাঠ্যপুস্তক সহ সর্বক্ষেত্র থেকে শহীদ জিয়ার মুছে দেয়ার চেষ্টা করেছে। কিন্তু তারা সফল হয়নি, ইতিহাস তার নিজস্ব গতিতে চলে। শহীদ জিয়া বেঁচে আছেন দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশ সমার্থক।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল;

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রুপকার ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে সিলেটে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
শুক্রবার (৩০ মে) বাদ আসর নগরীর জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা এবং শহীদ জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা যুবদল সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, সহ -সভাপতি প্রানেশ দেব, মো. হেদায়েত উল্লাহ হিরন, বেলাল হোসেন বেলু, মো. সুরুজ আলী, জেলা যুবদলের সহ সভাপতি আলাল আহমদ, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মো.এখলাছুর রহমান মুন্না, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মতিউর রহমান আফজল, মো. সেলিম আহমদ সেলু, মো. লুৎফুর রহমান, মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন খাঁন হাসান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন রাজু, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক হিবজুর বিশ্বাস রাজু, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, মহানগর যুবদলের গণ শিক্ষা বিষয়ক সম্পাদক জামাল আহমদ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. আলিউর রহমান আলী, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, আলী হাসান হাবিব, শাহ ছাব্বির বাবু, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাজহারুল ইসলাম, আব্দুল আলীম, মহানগর যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক মো. জুয়েল, জেলা যুবদলের সহ গণ শিক্ষা বিষয়ক সম্পাদক সুয়েব আহমদ চৌধুরী শুভ, মহানগর যুবদলের সদস্য মো. আদনান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

 

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code