দিরাইয়ে শিক্ষকের বাসায় চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই পৌরসভার ৬নং ওয়ার্ডের মজলিশপুর এলাকায় এক শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২৮ মে) দিবাগত রাতের এ ঘটনায় আনুমানিক ১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১০ হাজার টাকা এবং দুটি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়েছে।
ভুক্তভোগী শিক্ষক সুধাসিন্ধু দাস রানা জানান, প্রতিদিনের মতো রাতে খাবার শেষে তিনি ও তার স্ত্রী রাত ১টার দিকে ঘুমাতে যান। ভোররাতে ঘুম থেকে উঠে দেখতে পান, ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো, আলমারি খোলা এবং সিলিংয়ের উপরের একটি ছোট জানালাও খোলা অবস্থায় রয়েছে। একইসঙ্গে তাদের বাড়ির সংযুক্ত পাশের ভাড়াটিয়ার রুমের দরজাও খোলা এবং তালা ভাঙা পাওয়া যায়।
তিনি জানান, একজন নতুন ভাড়াটিয়া ঘর ভাড়া নিয়েছেন মঙ্গলবার। তারা রুমগুলো বুকিং দিয়ে বাহিরের দিকে তালা মেরে যান। তাদের একটি ভিতরের রুমের সাথে আমাদের রুমের একটা দরজা আছে। রাতে সেই দরজাটা লাগানো হয়নি।
চুরির খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিবেদনটি লিখার আগ মুহূর্ত পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed