Main Menu

সিলেটে ১ কোটি ২৮ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

বৈশাখী নিউজ ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন (৪৮-বিজিবি)র অভিযানে ১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ২১৪ টাকার ভারতীয় চোরাই পণ্য সামগ্রী আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) ৪৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় কালাসাদেক, শ্রীপুর, বাংলাবাজার, লবিয়া এবং সোনালীচেলা বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় জিরা, বড়শি, সুপারি, বাজি, বিগ ফিশ মেডিসিন, পাতা কাঠি, চিনি, মাছ ধরার খাবার এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ, অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপসহ এবং পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশী বারকী নৌকা আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ২১৪ টাকা।

৪৮-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

Share





Related News

Comments are Closed