নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে তিনদিন ব্যাপী এডমিশন ফেয়ার শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এ তিন দিনব্যাপী এডমিশন ফেয়ার শুরু হয়েছে। ২০২৫ সালের ফল সেমিস্টারে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য এডমিশন ফেয়ার চলবে ২৮ মে ২০২৫ পর্যন্ত। এডমিশন ফেয়ারের ১ম দিন ২৬ মে সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডা. রনজিত কুমার দে ফিতা কেটে বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করেন।
এডমিশন ফেয়ার কমিটির আহবায়ক, ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল কবিরের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো. হারুনুর রশীদ, ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নুর জাহান কাকলি, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা চৌধুরী, সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. আরিফ আহমদ, ছাত্রকল্যাণ উপদেষ্টা সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, আইন ও বিচার বিভাগের প্রধান মাহমুদ উন নবী রূপক, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী ও লাইব্রেরিয়ান জিলুন নাহার চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এডমিশন ফেয়ারে উপস্থিত ছিলেন।
এডমিশন ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডা. রনজিত কুমার দে বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ মধ্যবিত্ত অভিভাবকদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই এডমিশন ফেয়ারে শিক্ষার্থীদের বিশেষ আর্থিক সুবিধা দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন সকল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এডমিশন ফেয়ারে প্রদত্ত এই সুবিধা গ্রহণ করে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন।
সকাল ১০টা থেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শেখঘাটস্থ ক্যাম্পাস ছাত্র-ছাত্রী ও অভিবাকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। ভর্তি মেলায় বিভিন্ন বিভাগের প্রধানগণ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবকবৃন্দকে স্বাগত জানান এবং নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
এডমিশন ফেয়ার উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। ভর্তিতে ৩০ শতাংশ ও টিউশন ফিতে ৩০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
Related News
এসএসসির ফল প্রকাশের ছয়দিনে ১০ শিক্ষার্থীর আত্মহত্যা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের মাত্র ছয় দিনেরRead More
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ৭Read More



Comments are Closed