আনন্দঘন পরিবেশে সিকৃবিতে স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: আগামীর কৃষিবিদরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।
২৬ মে (সোমবার) বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম উদ্বোধন শেষে নতুন শিক্ষার্থীদের সবুজ-শ্যামল ক্যাম্পাসে স্বাগত জানিয়ে তিনি বলেন, ভর্তিকৃত শিক্ষার্থীরা প্রত্যেকই মেধাবী। আগামীতেও তারা শিক্ষা ও গবেষণায় তাদের মেধার স্বাক্ষর রাখবে। প্রত্যেকের বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন থেকেই পড়াশোনায় মনোনিবেশ করবে।
আনন্দঘন পরিবেশে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সহ দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (লেভেল- ১, সেমিস্টার-১) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায় ২৬ মে (সোমবার) থেকে ২৮ মে (বুধবার) পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে ।
উল্লেখ্য, এবছর কৃষি গুচ্ছের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০ জন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে ।
Related News
সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশেরRead More
সিলেটে জুনিয়রে বৃত্তি পেয়েছে ৩ হাজার ১৭ জন শিক্ষার্থী
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ এক যুগ পর পরীক্ষার মাধ্যমে সিলেটে জুনিয়রে বৃত্তিRead More



Comments are Closed