সিসিক কর্মচারী ফাহিমা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) এক নারী কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। ফাহিমা আক্তার নামের এই নারীকে টাকা আত্মসাৎ মামলায় রবিবার (২৫ মে) রাতে সিলেট মহানগরীর দরগাহ গেইট এলাকা থেকে কোতোয়ালি থানাপুলিশ গ্রেফতার করে।
সোমবার (২৬ মে) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম জানিয়েছেন, ফাহিমার অর্থ-আত্মসাৎ সংক্রান্ত বিষয় আমাদের জানা নেই। গ্রেফতার হয়েছে- এটা আমরাও শুনেছি। তবে তার বিরুদ্ধে অভ্যন্তরিন তদন্ত চলছে। কারণ, অফিসকে না জানিয়ে বা ছুটি না নিয়েই দীর্ঘ প্রায় ৪ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত। গত কয়েকদিন আগে সে কাজে যোগ দেয়ার জন্য এসেছিল। আমরা জানিয়েছি, যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করে কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি তদন্তের পর তার কাজে যোগ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। বর্তমানে তার বেতনও বন্ধ রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
জানা গেছে, ফাহিমা আক্তার সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের অফিস সহায়ক (টিকা দানকারী)। তিনি এ পর্যন্ত তিনটি বিয়ে করেছেন। দুই স্বামীকে ছেড়ে সম্প্রতি সিলেট নগরীর কদমতলি এলাকার আমেরিকা প্রবাসী একজনকে বিয়ে করেন। ফাহিমা আক্তারের বাবার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়।
Related News
সিকৃবিতে চালু হলো ‘উদ্ভিদের হাসপাতাল’
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘প্লান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪Read More
সিলেট আলিয়া মাদরাসার পাশে যা যা করা যাবে না, পুলিশের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে অধীনে ফাযিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষেরRead More



Comments are Closed