Main Menu

সিলেটে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় ক্রীমসহ একজন গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পাঁচ লাখ টাকার ভারতীয় ক্রীমসহ একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

শনিবার (২৪ মে) রাত ৯টার দিকে নগরীর সোবহানীঘাট এলাকাধীন নাজ শপিং এন্ড এপার্টমেন্ট কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হেলাল মিয়া (৪০) সিলেটের শাহপরণ থানাধীন দেওয়ানের চক এলাকার আলাউদ্দিনের ছেলে।

জানা যায়, শনিবার (২৪ মে) নগরীর নাইওরপুল পয়েন্টে চেকপোষ্ট পরিচালনা করে কোতোয়ালী থানা পুলিশের টহল দল। রাত ৯টার দিকে ১টি ছাই রঙের নোহা গাড়ি (যার রেজিঃ নং- সিলেট-চ-৫১-৩৪৯৩) সিগ্যনাল দিলে ওই গাড়িতে থাকা ব্যক্তিরা সিগ্যনাল অমান্য করে দ্রুত গাড়িটি নিয়ে সোবহানীঘাটের দিকে পালিয়ে যায়। এসময় ধাওয়া করে কোতোয়ালী থানার সোবহানীঘাট এলাকাধীন নাজ শপিং এন্ড এপার্টমেন্ট কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে মালামাল আনলোড করার সময় একজনকে গ্রেফতার করা হয়। তখন নোহা গাড়িতে তল্লাসি চালিয়ে ৪টি সাদা রঙের বস্তায় ২ হাজার ১শ’ ৬০টি ভারতীয় ক্রীম (Skinshine cream) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা। এসময় চোরাকারবারের সাথে ব্যবহৃত একটি ছাই রঙের নোহা গাড়ি (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো-চ-৫১-৩৪৯৩) জব্দ করা হয়।

সিলেট মেট্টোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এডিসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- সোবহানীঘাট এলাকাধীন নাজ শপিং এন্ড এপার্টমেন্ট কমপ্লেক্স এর আন্ডরগ্রাউন্ড থেকে হেলাল মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪টি সাদা রঙের বস্তায় ২ হাজার ১শ’ ৬০টি ভারতীয় ক্রীম (Skinshine cream)-সহ চোরাকারবারের সাথে ব্যবহৃত একটি ছাই রঙের নোহা গাড়ি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নং-৪২। আসামীকে বিজ্ঞ আদালতে বিধি মোতাবেক প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed