Main Menu

দোয়ারাবাজারে সংঘর্ষে বৃদ্ধ নিহত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে দোয়ারাবাজারে বাচ্চার জুতা হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সংঘর্ষে ওয়াহিদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার (২২ মে) রাত নয়টায় এ ঘটনা ঘটে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে হাজীনগর গ্রামে। নিহত বৃদ্ধ এলাকার মৃত খুরশিদ আলী পুত্র।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীনগর গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব ও প্রতিবেশী ওয়াহিদ আলীর নাতি ইকবাল পুকুর ঘাটে যায় হাত-মুখ ধোয়ার জন্য। এ সময় ঘাট থেকে হাবিবের জুতা হারিয়ে যায়। বিষয়টি নিয়ে তখন হাবিব ও ইকবালের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ নিয়ে রাতে হাবিব ও ইকবালের স্বজনরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওয়াহিদ আলী ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।

Manual6 Ad Code

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code