কুমিল্লা সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইন করল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক নারী-পুরুষ, শিশুসহ ১৩ বাংলাদেশিকে অবৈধভাবে ভারত থেকে পুশইন করার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২২ মে) ভোর ৪টায় কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় বিএসএফ নারী-শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইন করে।
তিনি আরো জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬০ বিজিবি টহলদল তাদের আটক করে।
তাদের মধ্যে পুরুষ তিনজন, নারী তিনজন এবং সাতজন শিশু রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইন করা হয়েছে। আটক বাংলাদেশি নাগরিকদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
Related News
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে।Read More
৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেল অবরোধ প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদীয় আসনের জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার পর সড়ক ও রেলপথRead More



Comments are Closed