৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৮ আগস্টের পরিবর্তে ১৯ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) অধীন অনুষ্ঠিতব্য ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পুনঃনির্ধারণ করা হয়েছে।
পূর্বঘোষিত ৮ আগস্টের পরিবর্তে এই পরীক্ষা ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বুধবার (২১ মে) বিকেলে বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৪৬তম বিসিএস-এর স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ২৪ জুলাই থেকে ৩ আগস্ট ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
৪৬তম বিসিএস-এর পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট ২০২৫ পর্যন্ত হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি, হলভিত্তিক আসন বিন্যাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বিপিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক ওয়েবসাইটে (www.bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।
উল্লেখ্য, বিসিএস পরীক্ষার্থীদের প্রস্তুতি গ্রহণে এই সময় পরিবর্তন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Related News
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনেরRead More
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More



Comments are Closed