সিলেটে ট্রাক চাপায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রাক চাপায় মো: নাইম আহমদ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে সিলেটের শাহপরান থানাধীন পীরেরবাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত মো. নাঈম আহমদ (১৮) শাহপরাণ থানাধীন দাসপাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, নাঈম বাইসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। রাত ৯টার দিকে পীরেরবাজারে বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তিনি বলেন- ট্রাকচালককে আটক করা যায়নি। ট্রাকটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রয়েছে। লাশের ময়না তদন্ত হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed