সিলেটে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহনন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় মোগলাবাজার থানাধীন শিববাড়ি এলাকায় ইতি দাশ নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। সোমবার (১৯ মে) সন্ধ্যায় থানাপুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ইতি দাশ (১৬) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার পলক গ্রামের হিরন দাশের মেয়ে। পরিবারের সঙ্গে সে শিববাড়িসংলগ্ন কিষানপুরের (সিসিকের ২৭ নং ওয়ার্ড) বাবুল মিয়ার কলোনিতে ভাড়া থাকতো।
ওড়নার মাধ্যমে সিলিং ফেনের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ইতি।
সোমবার সন্ধ্যায় পরিবারের লোকজন তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন- প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারের লোকজন শাসন করার কারণে অভিমানে ওই কিশোরী আত্মহত্যা করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed