Main Menu

চা-বাগানের ভুমির ইজারা বাতিলের দাবীতে জৈন্তাপুরে বিক্ষোভ মিছিল

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে “দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি”নামীয় চা-বাগানের ভুমির ইজারা বাতিলের দাবীতে চারিকাটা ইউনিয়নের পাচঁ মৌজা বাসির বসতভিটা রক্ষা ও প্রতি’টি পরিবারের নামে স্থায়ী ভাবে ভূমি বন্দোবস্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

১৭ মে শনিবার সকাল ১১টার দিকে পাঁচ মৌজাবাসী আয়োজিত চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল শাহী ঈদগাঁ হতে বিক্ষোভ মিছিল বের হয়ে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এসে শেষ হয়। একই দাবীতে গত ৫ই মে মানববন্ধন ও ৮ই মে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এলাকাবাসি।

সমাবেশে সভাপতিত্ব করেন স্হানীয় মুরুব্বি শামসুল হক। বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার সাবেক আমির নাজমুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বিলাল, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, ইউপি সদস্য মনির উদ্দিন, কামাল উদ্দিন, জহিরুল ইসলাম, মাওলানা আবদুল খালিক, তাজুল ইসলাম, মখলিসুর রহমান, কবির আহমেদ, আমির আলি মেম্বার। সমাবেশে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মালিক।

বক্তারা বলেন, পাঁচ মৌজার মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে জারীকৃত অবৈধ ইজারা অনতিবিলম্বে বাতিল করতে হবে। তারা বলেন, ইতিমধ্যে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ পরবর্তী আন্দোলন চলমান রয়েছে।

গত ১৪ই মে অন্তর্র্বতীকালীন সরকারের ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের নিকট চারিকাটা ইউনিয়নের পাঁচ মৌজাবাসীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সচিবালয়ের দপ্তরে উপস্থিত হয়ে সাক্ষাৎ করেন এবং বিস্তারিত কথা বলেন এবং একটি দরখাস্ত প্রদান করা হয়েছে। পাঁচমৌজাবাসীর একটাই দাবী দরখাস্ত প্রদানের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়।

Manual3 Ad Code

ভূমি মন্ত্রনালয়ের একটি প্রতিনিধি দল যেন চারিকাটা এলাকায় পরিদর্শন করতে আসেন। এলাকায় বসবাসরত পরিবার গুলোর বিষয়ে তাদের ধারণাগুলো যেন স্পষ্ট হয়। চারিকাটা ইউনিয়নের হতদরিদ্র ভূমিহীন বাসিন্দাগণ অত্র ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব, ভিত্রিখেল পশ্চিম, ভিত্রিখেল উত্তর, নয়াখেল উত্তর, নয়াখেল দক্ষিন এই পাঁচ’টি মৌজায় বসতবাড়ী নির্মাণ করে বংশানুক্রমে বসবাস করে আসছেন। পাঁচ’টি মৌজায় অন্তত ২ হাজার ৩শত পরিবারের অন্তত ১৫ হাজার লোক বসবাস করেন।

বিগত ২০০৮ সাল থেকে এলাকাবাসি “দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি” কোম্পানীর নামে ভূমি বন্দোবস্তের প্রক্রিয়া বাতিল করার দাবি জানিয়ে আসছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে একজন মন্ত্রীর আত্মীয় রাজনৈতিক প্রভাব কাটিয়ে “দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি” চা-বাগানের নামে ভূমির লীজ নিয়েছিলেন।

Manual3 Ad Code

“দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি” নামীয় চা-বাগানের ভূমির ইজারা বাতিল করে সরজমিনে তদন্ত পূর্বক এখানে বসবাসরত ভূমিহীন পরিবারের মধ্যে স্থায়ীভাবে বন্দোবস্ত প্রদান করার দাবী জানানো হয়েছে।

এলাকায় কোন পরিবার ভূমিহীন কিংবা রোহিঙ্গাদের মত বেঁচে থাকতে চায় না। উপদেষ্টা বরাবর দরখাস্তের পরিপ্রেক্ষিতে দ্রুত সময়ের ভিতরে সংকট সমাধানের আহবান জানানো হয়।

নিজেদের অস্তিত্ব রক্ষায় যেকোন কঠোর কর্মসূচি দিতে পাঁচমৌজাবাসী প্রস্তুত রয়েছেন।চলমান এই আন্দোলন প্রয়োজনে চারিকাটা এলাকায় সীমাবদ্ধ না রেখে পুরো উপজেলার মানুষকে সাথে নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code