Main Menu

হযরত শাহজালাল (রহঃ)-এর ৭০৬তম ওরস শুরু রোববার

বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম ওরস মোবারক ১৮ মে রোববার শুরু হবে। দু’দিনব্যাপী এই ওরসকে ঘিরে শাহজালালের দরগাহ এলাকায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। শান্তিপূর্ণভাবে ওরস মোবারক সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

ওরস সফলভাবে সম্পন্ন করতে নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃংখলা বাহিনী। দরগাহ এলাকায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। পুলিশ এবং মাজার সংশ্লিষ্টদের সাথে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

প্রতি বছর আরবি জিলক্বদ মাসের ১৯ ও ২০ তারিখ দু’দিনব্যাপি হযরত শাহজালাল (রহ.)- এর ওরস মোবারক অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এবারও পালিত হচ্ছে পবিত্র ওরস মোবারক। রোববার (১৮ মে) সকাল থেকে শুরু হয়ে ১৯ মে সোমবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ওরস।

মাজার কর্তৃপক্ষ জানায়, রেওয়াজ অনুযায়ী ওরসের দিন রোববার সকাল ৯টা থেকে শুরু হবে মাজারে গিলাফ চড়ানো। চলবে বিকেল পর্যন্ত। পরদিন ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা।

দরগাহ-ই হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রহঃ) সিলেটের সরেকওম (মোতাওয়াল্লী) ফতেহ উল্লাহ আল আমান ও সাধারণ সম্পাদক সামুন মামুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবছর হিজরী সনের জিলকদ মাসের ১৯-২০ তারিখে দুদিন ব্যাপী উরুস অনুষ্ঠিত হয়। দেশ বিদেশের ভক্ত ও আউলিয়া প্রেমি মানুষজন অংশ নেন নিজ নিজ উদ্যোগে। তিল পরিমাণ জায়গা থাকে না পুরো সিলেটে, ওরস আরম্ভ হওয়ার দুদিন আগে থেকেই হোটেল মোটেল গুলোতে ভীড় জমান হযরত শাহজালাল (রহঃ) এঁর ৭০৬তম পবিত্র উরস ভক্ত আশেকগণ।

আধ্যাত্মিকভাবে আধ্যাত্মিক নগরী সিলেটে আসে দূর দুরান্ত থেকে মানুষজন আউলিয়ার সরদারের রুহানী ফয়েজ পেতে। কেউ কেউ বলে আমরা সওয়াব এর আশায় আসি। আল্লাহর প্রিয় বান্দার উসিলা নিয়ে উনার হাবিবের উসিলা নিয়ে দোয়া-দুরুদ পড়বো এই পবিত্র তারিখে। কবুল করার মালিক আল্লাহ। কারণ তিনি হচ্ছেন অন্তর্জামী। যুগ যুগ থেকে সিলেটে এ প্রথা চলে আসছে।

Share





Related News

Comments are Closed