বিশ্বনাথে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ছাতা বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ছাতা বিতরণ করেছে সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে এবং আলতাফ-আফিয়া শিক্ষা কল্যাণ ট্রাস্ট।
বুধবার (১৪ মে) দুপুরে দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ৮৭ জন শিক্ষার্থীর মাঝে এসব বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কান্তি মন্ডলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সমীর কান্তি দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃনাল কান্তি সিকদার, গভর্নিং বডির সাবেক সভাপতি আব্দুল মান্নান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, ট্রাস্টের সভাপতি টিপু আলী ও সহসভাপতি মফিক মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় গভর্নিং বডির সাবেক সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক।
এসময় শিক্ষানুরাগী আব্দুল জলিল রবান, আখলাকুর রহমান, ট্রাস্টের সদস্য নেছার আহমদ মুজিব, সমাজকর্মী শওকত আলীসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Related News
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More



Comments are Closed