গোলাপগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
বুধবার (১৪ মে) সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মাইজগাঁও গ্রাম থেকে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৭ বছর। তার পরিচয় শনাক্তে কাজ চলছে।
Related News
জৈন্তাপুরে ভারতীয় মদ, ফেন্সিডিল ও ইয়াবা জব্দ, আটক ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের হরিপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ওRead More
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More



Comments are Closed