সুনামগঞ্জে আ.লীগ-যুবলীগের ৬ নেতা কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় জেলা ও দায়রা জজ আদালত আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতার জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে তাঁরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক হেমায়েত উদ্দিন তা নাকচ করে দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মল্লিক মইন উদ্দিন সুহেল।
কারাগারে পাঠানো ছয় নেতা হলে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ফজলুল হক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহশান শাহ উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক উকিল আলী।
এর আগে আসামিরা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ বুধবার তাঁরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে আদালত ছয়জনের জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার এক মাস পর, ৪ সেপ্টেম্বর আহত যুবক জহিরের ভাই দ্রুত বিচার আইনে সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে মামলা করেন।
Related News
চাচাতো ভাইয়ের বর্শার আঘাতে ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত পাঠানোকে কেন্দ্র করে প্রতিবেশী চাচাতো ভাইদের বর্শারRead More
সুনামগঞ্জে চুরি হওয়া তিন প্রতিমা কিশোরগঞ্জে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের একটি পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া দেড়শ বছরের পুরোনো তিনটিRead More



Comments are Closed