সিলেটে আ.লীগ কর্মী সন্দেহে যুবককে গণ পিটুনি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আওয়ামী লীগের কর্মী সন্দেহে একজনকে মারধরের পর পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।
শনিবার (১০ মে) বিকালে নগরীর চৌহাট্টা পয়েন্টে তাকে ধরে মারধরের পর পুলিশের হাতে তুলে দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক।
তিনি জানান, ওই ব্যক্তির নাম কাওসার আল মামুন। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে।
তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
তাৎক্ষনিক এর বেশি কিছু জানাতে পারেননি তিনি। মামুনকে জিজ্ঞাসাবাদ চলছে।
« সিলেটে আ’লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা (Previous News)
(Next News) শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি ১৯ দিন »
Related News
সোমবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন ১১Read More
সিলেটে ১৪ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ৩১৯টি ভারতীয় কম্বলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করাRead More



Comments are Closed