আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ করছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শনিবার (১০ মে) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।
বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টিসহ জুলাই আন্দোলনে সম্পৃক্ত নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, দল হিসেবে গণহত্যার দায় আওয়ামী লীগের। তাই দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। এ দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত জনতা ঘরে ফিরে যাবে না।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১ টা থেকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ চত্বরে অবস্থান করতে দেখে যায় এনসিপির নেতাকর্মীদের পরে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষকে যোগ দিতে দেখা যায়।
Related News
নীলফামারীতে হত্যা করে সিলেটে আত্মগোপন, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীর ডোমারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকেRead More
পানিতে ডুবে ও মোটরসাইকেল দূর্ঘটনায় ১০ মাসে প্রাণ গেল শাবির ৭ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি বছরের ১০ মাসে বিভিন্নRead More



Comments are Closed