হজে গিয়ে ৫ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।
শনিবার (১০ মে) সকালে হজ পোর্টালে ‘পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন’ থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শুক্রবার (৯ মে) মো. হাফেজ উদ্দিন (৭৩) মক্কায় মারা যান। তার বাড়ি জামালপুরের বকশীগঞ্জে। হাফেজ উদ্দিন বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন। তার পাসপোর্ট নম্বর-এ১৬০৮৩৩৭২।
এর আগে, এবার হজে গিয়ে ২৯ এপ্রিল রাজবাড়ীর মো. খলিলুর রহমান, ২ মে কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, ৫ মে পঞ্চগড়ের আল হামিদা বানু ও ৭ মে ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর মৃত্যুবরণ করেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।
হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল, যা শেষ হবে ৩১ মে।
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৩৭ হাজার ১১৫ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
Related News
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তমRead More
দেশজুড়ে অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান, ২৫০টি প্রতিষ্ঠান বন্ধ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ ও মানহীন হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিকRead More



Comments are Closed