সিলেটে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে খেলতে গিয়ে ৬ তলা বাসার ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (৯ মে) বিকেলে সিলেট নগরীর যতরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাহিয়ান (১২) সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী, ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবির সাবেক সভাপতি এবং সিলেট মহানগর শিবিরের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীমের দ্বিতীয় সন্তান। সে নগরীর শিবগঞ্জ স্কলার্স হোমের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিল।নাহিয়ান সহকারী অ্যাটর্নি জেনারেল জয়নুল হোসেন রুবেলের ভাতিজা।
জানা যায়, সিলেট নগরীর যতরপুরের বাসার ছাদে সাথীদের নিয়ে খেলছিল নাহিয়ান। এসময় অসাবধানতাবশত সে উপর থেকে নিচে পড়ে যায়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে জরুরী ভিত্তিতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে মারা যায়।
শনিবার সকাল ১০টায় নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে জানাযা শেষে তাকে মানিক পীর (র.) কবরস্থানে দাফন করা হয়।
সিলেট জামায়াতের শোক;
সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারী, শাহজালাল বিশ^বিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন শামীমের ছেলে নাহিয়ান (১২) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক যৌথ শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান এবং সেক্রেটারী জয়নাল আবেদীন বলেন- সাবেক ছাত্রশিবির নেতা এডভোকেট দিলোয়ার হোসেন শামীমের ছেলের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। ছোট ছেলের দুর্ঘটনাজনিত এমন মৃত্যু মেনে নেয়া যে কোন পরিবারের কষ্টকর। আল্লাহ পাক বলেছেন, ‘সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ তাই মৃত্যু সবাইকে মেনে নিতে হয়। আল্লাহ পাক রাব্বুল আল-আমীন- মরহুম নাহিয়ানের মা-বাবাসহ স্বজনদের এই শোক সইবার শক্তি দিন ও জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed