সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহিনকে গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা মাহিন (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৭ মে) দিবাগত রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে মাহিনকে তার নিজ গ্রাম এলাকা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাহিন জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের মৃত আব্দুল তাহিদের ছেলে এবং সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া’র দিক নির্দেশনায় থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন, ওসি বলেন তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা রয়েছে।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed