মির্জাপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিয়ে পিকআপটি উল্টে যায়। এতে চালকসহ পিকআপে থাকা তিনজন নিহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় ট্রাকচালক পালিয়ে যান।
হাইওয়ে থানার এসআই শাহ আলম বলেন, নিহতদের মধ্যে একজন বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তিনি তার বাসা পরিবর্তনের মালামাল সরাতে পিকআপটি ভাড়া করে ছিলেন। বাকি দুজন চালক ও হেলপার।
নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed