গরুর ঘাস খাওয়া নিয়ে ভাতিজার হাতে চাচা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ভাতিজার হাতে চাচা খুনের অভিযোগ উঠেছে। উপজেলার তেলিখাল ইউনিয়নের শিলাকুড়ি গ্রামে গরুকে সবজি ক্ষেত খাওয়ানো নিয়ে মারামারির জেরে এ ঘটনা ঘটে।
নিহত সামছুল হক (৫০) ঐ গ্রামের আকলু মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৭ মে) সন্ধ্যায় সামছুল হক ও তার ভাতিজার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এসময় সামছুল হককে কুপিয়ে গুরুতর আহত করেন তার ভাতিজা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed