বড়লেখায় বজ্রপাতে নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানে বজ্রপাতে লীলা শীল (৪৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮ মে) সকালে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ অফিস লাইন এলাকায়।
নিহত লীলা শীল স্থানীয় বিক্রম শীলের স্ত্রী।
জানা যায়, সকাল ছয়টায় গরু চড়াতে বের হন তিনি। পরে সকাল আটটার দিকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, চা বাগান এলাকায় প্রতিদিনের মতো গরু চড়াতে গিয়েছিলেন লীলা শীল। হঠাৎ প্রকৃতির এই দুর্যোগে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed