বালাগঞ্জে হঠাৎ দেবে গেল ব্রিজের পাশের সড়ক, দুর্ভোগে এলাকাবাসী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ-খসরুপুর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের পৈলনপুর-ফাজিলপুর গ্রামের মধ্যবর্তী এলাকায় ব্রিজের পাশে সড়কের একটি অংশ হঠাৎ করে দেবে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
জানা গেছে, গত বছরের বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে কুশিয়ারা নদীর ভাঙনে এ সড়কের কয়েকটি স্থান ক্ষতিগ্রস্থ হয়। পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্থ স্থানগুলোর সঙ্গে এ স্থানটিও মেরামত করেছিল।
স্থানীয়দের অভিযোগ, যথাযথভাবে মেরামত কাজ না করায় ৬ মে মঙ্গলবার দিবাগত রাতে এ স্থানটি হঠাৎ করে দেবে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুই বছর আগে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছিল। কিন্তু বারবার ভাঙনে আক্রান্ত হওয়ায় দুর্ভোগ পিছু ছাড়ছে না এলাকাবাসীর।
পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন বলেন, কুশিয়ারা নদীর ভাঙনে এ এলাকার মানুষ অন্তহীন ভোগান্তিতে আছেন। যোগাযোগ অব্যাহত রাখতে সড়কের দেবে যাওয়া স্থানটি জরুরি ভিত্তিতে মেরামত করা খুবই প্রয়োজন।
এদিকে জরুরি মেরামত নিয়ে এলজিইডি এবং পাউবো’র মধ্যে ধাক্কাধাক্কি চলছে। একে অপরের উপর দায় চাপানোর চেষ্টা করছে।
এলজিইডির উপজেলা উপ-সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র দেবনাথ বলেন, পানি উন্নয়ন বোর্ড এই স্থানটি মেরামত করেছিল। তাদের প্রজেক্ট চালু আছে, আমরা তাদেরকে জানিয়েছি।
পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপ-সহকারী প্রকৌশলী গোলাম বারী বলেন, নদী ভাঙন প্রতিরোধে একটা প্রকল্প প্রক্রিয়াধীন আছে। আমরা নদীর তীর সংরক্ষণে কাজ করি। পাকা সড়কটি এলজিইডির, সড়কের দেবে যাওয়া অংশের জরুরি মেরামত তারা করবেন।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed